এনআইডি সার্ভার বিকল, বিপাকে মোবাইল অপারেটররা

২০ জুন, ২০২৩ ১৩:৫৬  

টানা ৩৬ ঘন্টা ধরে নির্বাচন কমিশনের এনআইডি সার্ভার ডাউন থাকায় সিম সংক্রান্ত সার্ভিস নিয়ে বিপাকে পড়েছে মোবাইল ফোন অপারেটরগুলো।  এ প্রতিবেদন লেখা পর্যন্ত (মঙ্গলবার দুপুর ২ টা ২০ মিনিট) সার্ভার ডাউন ছিলো।

নির্বাচন কমিশনের সূত্র জানায়, বুধবার সার্ভার সচল হতে পারে। এর আগেও ২০১৯ সালের জানুয়ারিতে প্রায় ১৩ দিন এনআইডি সার্ভার ডাউন ছিল ৷ 

মোবাইল অপারেটরদের সংগঠন অ্যামটব সোমবার টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে জানিয়েছে, প্রায় ১৮ ঘণ্টা ধরে (রোববার রাত থেকে) এনআইডি সার্ভার বিকল রয়েছে। এতে তাদের সিম নিবন্ধনসহ ৮টি সেবা কার্যক্রম বিঘ্নিত হচ্ছে। ওই চিঠিতে বলা হয়, চলতি বছরে এই সার্ভারে বেশ কয়েকটি আউটেজ হয়েছে মে মাসে দুই দফায় ৩৫ ঘণ্টা এবং মার্চ ও ফেব্রুয়ারি মাসে ৫০ মিনিট, মার্চে ১ ঘন্টা ৫৮ মিনিট সার্ভার বিকল ছিল।

এর ফলে  এনআইডি সার্ভারের মাধ্যমে মোবাইল গ্রাহকদের পরিচয়পত্র যাচাই করে সিম কার্ড সঙ্ক্রান্ত সেবা যেমন সিম রেজিস্ট্রেশন, সিম প্রতিস্থাপন, এমএনপি, রোমিং সেবা, মালিকানা বদল ইত্যাদি সেবা প্রদান করা হয়। তবে সম্প্রতি ইসির সার্ভার ডাউন থাকায় মোবাইল গ্রাহকেরা উপরিউক্ত সেবাগুলো নিতে পারছেন না।